২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মিনুর জামিনের আবেদন নামঞ্জুর

কারাবন্দী রাজশাহী সিটি মেয়র ও সাবেক সাংসদ মিজানুর রহমান মিনুর অন্তর্র্বতীকালীন জামিনের আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 12:59 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

রাজশাহী, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কারাবন্দী রাজশাহী সিটি মেয়র ও সাবেক সাংসদ মিজানুর রহমান মিনুর অন্তর্র্বতীকালীন জামিনের আবেদন নাকচ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর দায়রা জজ আদালতে তার পক্ষের আইনজীবীরা মহানগর মুখ্য হাকিম আদালতের রায়ের বিরোধিতা করে জামিনের আবেদন জানান। বিচারক আবু বকর সিদ্দিকী তা নাকচ করে দেন এবং নিম্ন আদালত থেকে এই মামলার নথি তলব করেন। আগামী রোববার মামলায় উভয়পক্ষের শুনানির দিন ধার্য করা হয়েছে। রাজপাড়া থানার চাঁদাবাজি, ভাংচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় মেয়র মিনু ও অপর দুই বিএনপি নেতা বুধবার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠিয়ে দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৮৫৪ ঘ.