২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলগুলোর বিদেশ শাখা বন্ধ করতে চায় নির্বাচন কমিশন

বিশ্বের অন্য কোনো দেশে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের শাখা থাকতে পারবে না। রাজনৈতিক দলগুলোর বাধ্যতামূলক নিবন্ধনের ক্ষেত্রে নতুন এই শর্তটি যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে প্রবাসীদের ভোটার করার ক্ষেত্রে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বুধবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন তার কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান। অবশ্য তিনি জানান, প্রবাসীরা কীভাবে ভোট দেবেন কমিশন এখনও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 03:32 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিশ্বের অন্য কোনো দেশে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের শাখা থাকতে পারবে না। রাজনৈতিক দলগুলোর বাধ্যতামূলক নিবন্ধনের ক্ষেত্রে নতুন এই শর্তটি যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে প্রবাসীদের ভোটার করার ক্ষেত্রে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বুধবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন তার কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান। অবশ্য তিনি জানান, প্রবাসীরা কীভাবে ভোট দেবেন কমিশন এখনও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ছহুল হোসাইন বলেন, "আমরা মনে করি, দেশের মতো বিদেশেও রাজনৈতিক দলের শাখা বা অঙ্গসংগঠনগুলো বন্ধ করা জরুরি। বিশ্বের আর কোনো দেশে রাজনৈতিক দলের এ রকম প্রবাসী শাখা নেই। এসব শাখা প্রবাসীদের মধ্যে বিভেদ তৈরি করে। তারা প্রবাসে বাংলাদেশিদের স