২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানভীর আহম্মেদ সিদ্দিকীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহম্মেদ সিদ্দিকীর বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 03:28 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

গাজীপুর, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহম্মেদ সিদ্দিকীর বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরের সাটাবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান ইয়াসিন রোববার গাজীপুরের ৩ নম্বর আমলি আদাালতে তানভীর আহম্মেদ ও তার একত্রিশ সহযোগীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ম্যাজিস্ট্রেট রওনক জাহান অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তানভীরের পে কাজ না করায় তিনি বাদি মজিবুর রহমানকে হত্যার পরিকল্পনা করেন। চক্রান্ত টের পেয়ে বাদি ঢাকায় পালিয়ে যান। ২০০২ সালের মাঝামাঝি সময়ে মুজিবুর রহমান এলাকায় ফেরার চেষ্টা করলে তানভীর আহম্মেদ তার সহকারী ব্যক্তিগত সচিব আনোয়ার হোসেনের মাধ্যমে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাদি চাঁদা দিতে রাজি না হওয়ায় আসামিরা তার গার্মেন্টস ঝুটের ব্যবসা দখল করে নেয় এবং ২০০২ সালের ১৫ জুলাই চন্দ্রা এলাকায় বাদির বাগান বাড়িও দখল করে নেয়। মুজিবুর রহমান নিরুপায় হয়ে ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর তানভীর আহম্মেদের বাড়িতে উপস্থিত হয়ে ৫ লাখ টাকা চাঁদা দিয়ে আসেন। মামলার আরজিতে মুজিবুর রহমান বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় এবং পরিস্থিতি প্রতিকূলে থাকায় ওই সময় তিনি মামলা করতে পারেননি। বিডিনিউ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমএইচবি/ ২০৫০ ঘ.