ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দেশে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ল্েয এর উদ্যোক্তারা রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে পূনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হন। অনুষ্ঠানে বক্তরা বলেন, ''১১ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে দেশকে নিশ্চিত গৃহযুদ্ধের হাত থেকে রা করেছে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী। দেশের রাজনীতিকে দুবৃত্তায়নের হাত থেকে রা করে গনতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের নতুন ঠিকানার চিন্তা এখনই করতে হবে।''
ঢাকা বিমান বন্দর সড়কে রাজউক সেন্টারে 'ঢাকা রিজেনসি' হোটেলে বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠানে সাবেক ছাত্র নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
এতে ডাকসুর সাবেক ভিপি ফেরদৌস আহম্মেদ কোরেশী দেশের দুই শীর্ষ রাজনৈতিক দলের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ১১ জানুয়ারি আমাদের নুতন কিছু ভাবনার সুযোগ করে দিয়েছে। ঘরোয়া রাজনীতি শুরু হলে আমরা সমমনারা বসে একটি নুতন দল গঠন করব।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ নতুন দল গঠনের ব্যাপারে একমত পোষণ করে বলেন, এখন আমাদের নুতন একটি ঠিকানা নির্মাণ করতে হবে, যেখানে সৎ ও যোগ্য রাজনীতিকরা দেশসেবা করতে পারেন।
সাবেক প্রতিমন্ত্রী নূর মোহাম্মদ খান বলেন, রাজনীতির দুর্বত্তায়ন এমন পর্যায়ে পৌঁছেছিল যে, বর্তমান পরিবর্তন না আসলে গৃহযুদ্ধ ঘটতো। এ কারণে এই পরিবর্তনের জন্য দেশের মানুষ অভিনন্দন জানায় দেশপ্রেমিক সশন্ত্র বাহিনীকে। তিনি সামনে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ইংগিত দিয়ে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সব দেশপ্রেমিক প্রগতিশীল জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
রাতে নূর মোহাম্মদ খানের কাছে তাদের অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, "এটি ছিল একটি পূনর্মিলনী অনুষ্ঠান। আমরা দীর্ঘদিনের পুরনো বন্ধু-বান্ধব ও তাদের সহকর্মীরা চা--চক্রে মিলিত হয়েছিলাম। চায়ের টেবিলে দেশের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়েছে।"
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী তাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন, সাবেক হুইপ দেওয়ান নূরুন্নবী, সাবেক সাংসদ ফখরুল ইমাম, সাবেক ছাত্র নেতা রফিকুল হক হাফিজ, নাজমুল হাসান, এম এ হালিম, দিদারুল আলম দিদার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ারুল হক, নগর বিএনপি সহসভাপতি এখলাস উদ্দিন মোল্লা, লালবাগের ওয়ার্ড কমিশনার এম আজিজুল্লাহ, জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি শাহজাদা টিটো, বর্তমান সভাপতি মাখন সরকার, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শামসুল হুদা মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফুল আশ, গোলাম কাদের, ব্যবসায়ী নেতা আবদুল মোতালেব, গোলাম রাব্বানী মুন, মি. ডেবিড প্রমুখ। স্বাগত বক্তব্য দেন-- ফেরেদৌস আহমেদ কোরেশী, কাজী ফিরোজ রশীদ ও নূর মোহাম্মদ খান।
এদিকে ফেরদৌস আহম্মেদ কোরেশী রোববার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে তার কার্যালয়ে সাাৎ করেন। সাাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, কমিশন রাজনৈতিক দলের জন্য যে সব শর্ত দিয়েছে, তা মেনেই তারা নতুন দল গঠন করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এসএম /বিআর/এমএইচবি/২০৪৪ ঘ.
bdnews24