২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই মাসেই নতুন রাজনৈতিক দল

নতুন একটি রাজনৈতিক দল আগামী জুলাই মাসে আত্ম প্রকাশ করতে যাচ্ছে। নতুন দলটি মধ্যপন্থী হবে দাবি করে এই দলগঠণ প্রক্রিয়ায় জড়িত অন্তত দুজন রাজনীতিবিদ বলেছেন, এর নাম হতে পারে 'বাংলাদেশ গনতান্ত্রিক দল' (বিডিপি)। সম্ভাব্য প্রতীক হতে পারে ছাতা। নতুন দলে বিএনপি, আওয়ামী লীগ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জাপা), জাতীয় সামাজতান্ত্রিক দল (জাসদ) ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) দলের নেতারা থাকছেন বলে ওই নেতারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 01:18 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--নতুন একটি রাজনৈতিক দল আগামী জুলাই মাসে আত্ম প্রকাশ করতে যাচ্ছে। নতুন দলটি মধ্যপন্থী হবে দাবি করে এই দলগঠণ প্রক্রিয়ায় জড়িত অন্তত দুজন রাজনীতিবিদ বলেছেন, এর নাম হতে পারে 'বাংলাদেশ গনতান্ত্রিক দল' (বিডিপি)। সম্ভাব্য প্রতীক হতে পারে ছাতা। নতুন দলে বিএনপি, আওয়ামী লীগ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জাপা), জাতীয় সামাজতান্ত্রিক দল (জাসদ) ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) দলের নেতারা থাকছেন বলে ওই নেতারা জানিয়েছেন। তারা বলছেন, নতুন দলে কোনো একক নেতৃত্ব থাকবে না। যৌথ নেতৃত্বে দল পরিচালিত হবে। প্রাথমিকভাবে বর্তমানে ১৫ সদস্যের একটি নিউক্লিয়াস কমিটি গঠনও হয়ে গেছে। এতে আছেন, সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম (জেপি), সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ (জাপা), সাবেক মন্ত্রী তাজুল ইসলাম চৌধুরী ( জাপা), সাবেক হুইপ আশরাফ হোসেন (বিএনপি), সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল কবীর তালুকদার (এলডিপি), সাবেক প্রতিমন্ত্রী নূর মোহাম্মদ খান (এলডিপি), সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির (এলডিপি), সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী (আওয়ামী লীগ), বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান, সাবেক উপমন্ত্রী কামরুন্নাহার জাফর (জাপা), সাবেক ডাকসু'র ভিপি ও পূর্ব পাকিস্তান ছাত্র লীগের কেন্দ্রীয় সভাপতি ফেরদৌস আহমেদ কোরেশী, সাবেক ন্যাপ নেতা আব্দুল হাই এবং সাবেক সাংসদ এম এম শাহীন (বিএনপি)। এই কমিটি গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের খসড়া তৈরিসহ আনুষঙ্গিক কাজ-কর্ম ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগের কাজগুলো করছেন। নতুন দলের সঙ্গে যুক্ত সাবেক প্রতিমন্ত্রী নূর মোহাম্মদ খান নতুন দল গঠণের প্রক্রিয়ার কথা স্বীকার করে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, '' নতুন দলের দর্শন হবে জাতীয়তাবাদী রাজনীতির দর্শন। আমরা দেশপ্রেমিক প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে এই দলটি গঠন করার জন্য কাজ করছি। এই দলের উদ্দেশ্য হচ্ছে-- বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করতে বর্তমান প্রগতির অচলায়তনকে সচল করা। বিগত সরকারগুলো পরিবারতন্ত্রের আবরণে দেশে দূর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজত্ব কায়েম করেছিল। এর ফলে দেশের আপামর মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। চেহারার পরিবর্তন হয়েছে অযোগ্য ও অসৎ ব্যক্তিদের যারা পরিবারতন্ত্রকে তোষামোদ করে দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থের পাহাড় গড়েছে।" সাবেক ছাত্র নেতা নুর মোহাম্মদ খান বলেন," বিএনপি ও আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে লুটেরা ও দুর্নীতিবাজদের প্রাধান্য দিয়েছে। আওয়ামী লীগ দেশপ্রেম বির্বজিত হয়ে দলীয় রাজনীতি থেকে আর্দশচ্যুত হয়েছে। অন্যদিকে বিএনপির ভেতরে দক্ষিনপন্থি' প্রতিক্রিয়াশীলগোষ্টির প্রাধান্যের কারণে এর জাতীয়তাবাদী দর্শন ম্লান হয়ে গেছে।" তিনি দাবি করেন, নবগঠিত দলটি বাম ও ডান কোনোপন্থি হবে না। এটি একটি মধ্যপস্থি উদার জাতীয়তাবাদী গনতান্ত্রিক দল হিসেবে কাজ করবে। তিনি দলের নামকরণ সর্ম্পকে কিছু বলতে অস্বীকৃতি জানালেও বলেন, দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্রসহ বিভিন্ন কাজ চলছে। ঘরোয়া রাজনীতি চালু হলে এই দলটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। এ ব্যাপারে জাপা'র প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে কে নতুন দল গঠণে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করে বলেন, " যেখানে পেশী শক্তির ও কালোর টাকার প্রভাব থাকবে না- যোগ্য ও সৎ নেতৃত্ব থাকবে সেরকম দলে অবশ্যই আমি থাকব। আমি মনে করি দেশের বর্তমান পরিস্থিতির আলোকে যে দুর্বৃত্তায়ন ও দুর্নীতির অচলায়ন সৃষ্টি হয়েছে, এ মূহুর্তে নতুন একটি দলের প্রত্যাশা জনগনের মধ্যেও জাগরিত হচ্ছে।" সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকে বলেন, " ১১ জানুয়ারির পর দেশে যে পরিবর্তনের ধারা সৃষ্টি হয়েছে, জনগণ তাঁকে স্বাগত জানিয়েছে। এই পালা বদলে রাজনৈতিক সংস্কারের পাশাপাশি একটি নতুন দলের প্রয়োজনও বলিষ্ঠভাবে দেখা দিয়েছে।'' এলডিপি'র তথ্য ও গবেষনা সম্পাদক আনোয়ালুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেন,'' রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে দেশকে রক্ষা করতে হলে নতুন ধারার একটি রাজনৈতিক দল গঠন এখন সময়ের দাবি। দেশের মানুষ আর চায় না বস্তাপচা পুরনো কথা শুনতে।'' গত এক মাস ধরে নতুন একটি দল গঠনের নানা গুঞ্জন থাকলেও এ নিয়ে কোনো নেতা প্রকাশ্যে কিছু স্বীকার করেননি। নতুন দলগঠনের প্রক্রিয়ায় জড়িত নেতারা জানান, ইতিমধ্যে নতুন দল গঠনে গত তিন সপ্তাহে গোপনে রাজধানীর বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ন ৮টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই দলটিতে জাপার (এইচ এম এরশাদ ও কাজী জাফর আহমদ ছাড়া) ও এলডিপির ( অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও অলি আহমেদ ছাড়া) একটি বিশাল অংশ সম্পৃক্ত হবে। একই সঙ্গে বিএনপি ও আওয়ামী লীগের সাবেক বেশ কিছু সাংসদসহ দুই দলের সাবেক ছাত্র নেতাদেরও এই দলে যোগ দেওয়ার সম্ভাবনা আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৮৪১ ঘ.