২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

BREAKING NEWSনাজমুল হুদার বিরুদ্ধে আরেকটি মামলা

সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে শুক্রবার মুন্সীগঞ্জ সদর থানায় চার কোটি ৫৫ লাখ টাকা দুর্নীতির একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 02:43 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

মুন্সীগঞ্জ, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে শুক্রবার মুন্সীগঞ্জ সদর থানায় চার কোটি ৫৫ লাখ টাকা দুর্নীতির একটি মামলা দায়ের করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার দয়িত্বরত কর্মকর্তা সহকারি উপ--পরিদর্শক আসাদুজ্জামান বলেন, মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ এর সাবেক নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং-১ (৬) -৭। মামলায় চার কোটি ৫৫ লাখ টাকা দুর্নীতির কথা উল্লেখ আছে। মামলার এজাহারে বলা হয়েছে, আরিফুর রহমান ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত মুন্সীগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্বে থাকার সময় তৎকালীন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বিভিন্ন ভয়--ভীতি ও হুমকি দেখিয়ে মুন্সীগঞ্জের বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতি করেন। আরিফুর রহমান বর্তমানে সড়ক ও জনপথের প্রধান কার্যালয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জিএনএ/২০৩৩ ঘ.