২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাকে ধরা হবে: মতিন

দুর্নীতির অভিযোগে আরও রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাকে ধরা হবে। কোনো ধরনের তালিকা করে তা করা হবে না। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিও তদন্ত করবে টাস্কফোর্স। গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান ও উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন বৃহস্পতিবার রেল ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, সোমবার মধ্যরাত থেকে গ্রেপ্তার হওয়া ১২ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 02:24 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- দুর্নীতির অভিযোগে আরও রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাকে ধরা হবে। কোনো ধরনের তালিকা করে তা করা হবে না। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিও তদন্ত করবে টাস্কফোর্স। গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান ও উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন বৃহস্পতিবার রেল ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, সোমবার মধ্যরাত থেকে গ্রেপ্তার হওয়া ১২ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। টাস্কফোর্স এগুলো খতিয়ে দেখছে। আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির অভিযোগ থাকলেই ধরা হবে। কোন তালিকা না করেই দুর্নীতির অভিযোগে আরও রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাকে ধরা হবে। উপদেষ্টা বলেন, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা বিপুল পরিমাণ অর্থ বাইরে পাচার করেছে। যার মধ্যে ৩৬৭ কোটি টাকা ফেরত আনা হয়েছে। পাচারকারীরা এগুলো স্বেচ্ছায় ফেরত এনেছে। সর্বশেষ গ্রেপ্তার করা ১২ জনের টাকা ফেরত আনার চেষ্টা করছে সরকার। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এবার স্বায়ত্বশাষিত ও বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিও খতিয়ে দেখবে টাস্কফোর্স। তিনি জানান, দুর্নীতি দমন কমিশন এ পর্যন্ত ১৯টি এফআইআর দাখিল করেছে। এরমধ্যে ৮টির চার্জশিট জমা দেওয়া হয়েছে। তিনজনকে বিচারের আওতায় এনে সাজা দেওয়া হয়েছে। বর্তমানে ২৪টি অভিযোগের তদন্ত চলছে। এর মধ্যে পাঁচটি তদন্তের বেশ অগ্রগতি হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্ন্তভূক্ত প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় যোগ দেওয়ার জন্য তিনি রেল ভবনে যান। সভায় জানানো হয় চলতি বছরের কাজের অগ্রগতি গত বছরের চেয়ে ১০ ভাগ বেশি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জিএনএ/২০১৭ ঘ.