ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বিশেষ মতা আইনে আটকাদেশের প্রস্তাবসহ সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মো. ফজলুর রহমান পটলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার বেলা ৩টা ২০ মিনিটে পটলকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম শফিক আনোয়ার। ২ টা ৪০ মিনিটে তাকে আদালতে হাজির করে খিঁলগাও থানা পুলিশ।
ফজলুর রহমান পটলকে মঙ্গলবার ভোরে রামপুরার বনশ্রীতে তার বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
ছোট ভাই হারুনর রশিদ বাবু তার গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করে বিডিনিউজ২৪.কমকে বলেন, "সোমবার রাত ১টার দিকে যৌথবাহিনীর সদস্যরা তাদের রামপুরা বনশ্রীর বাড়িতে আসে। পুরো বাড়িতে তারা তল্লাশি চালিয়ে ভোর পৌনে পাঁচটার দিকে বড় ভাইকে নিয়ে চলে যায় তারা।"
তিনি জানান, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা বড় ভাই জানতে চাইলে যৌথবাহিনী তার কোনো জবাব দেয়নি। পরিবারের লোকজনকে তারা স্থানীয় থানায় যোগাযোগ করতে বলে চলে যায়।
এরপর খিঁলগাও থানায় জরুরি মতা অধ্যাদেশের ১৬(২) ধারায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়।
আদালতে বলা হয়, ফজলুর রহমান পটল জনগণের অর্থনৈতিক স্বার্থ বিপন্নকারী। সরকারকে অস্থিতিশীল করার জন্য তিনি কাজ করেন। অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করার জন্য তাকে আটকাদেশ দেওয়া জরুরি।
পটলের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আদালতে দাবি করেন, তার মক্কেল রাষ্ট্রবিরোধী কোনও কাজ করেননি। তিনি অন্তর্ঘাতমূলক কাজেও জড়িত নন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফ/পিবি/আরবি/এসডি/কেএম/১৬০০ ঘ.
bdnews24