২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল গ্রেপ্তার

সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার ছোট ভাই গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2007, 02:56 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

পটলের ছোট ভাই হারুনর রশিদ বাবু মঙ্গলবার বিডিনিউজ২৪.কমকে বলেন, “সোমবার রাত ১টার দিকে যৌথবাহিনীর সদস্যরা তাদের রামপুরা বনশ্রীর বাড়িতে আসে। পুরো বাড়িতে তারা তল্লাশি চালিয়ে ভোর পৌনে পাঁচটার দিকে বড় ভাইকে নিয়ে চলে যায় তারা।”

তিনি জানান, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা বড় ভাই জানতে চাইলে যৌথবাহিনী তার কোনো জবাব দেয়নি। পরিবারের লোকজনকে তারা স্থানীয় থানায় যোগাযোগ করতে বলে চলে যায়।