২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

সেনাবাহিনীর প্রধান জেনারেল মইন উ আহমেদ সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সেনাবাহিনীর প্রধান জেনারেল মইন উ আহমেদ সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সরকারের এক তথ্য বিবরণীতে সোমবার এ তথ্য জানা যায়। সাক্ষাৎকালে সেনা প্রধান সেনা সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতিকে জানান। সেনা প্রধান জেনারেল পদমর্যাদায় উন্নীত করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেনাবাহিনীর উন্নয়নে সেনা প্রধান রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের কাছ থেকে সব সময় সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি সেনা প্রধানের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আমিনুল করিম ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এসএম/এমএআর/কেএম/১৮২৩ঘ.