২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সাবেক সাংসদ জয়নুল আবদীন ফারুক কারাগারে

নোয়াখালী--১ (সেনবাগ) আসনে বিএনপির সাবেক সাংসদ জয়নুল আবদীন ফারুককে শনিবার সকালে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 11:56 AM

Updated : 26 Apr 2022, 02:22 PM

শুক্রবার রাজধানীর খিলক্ষেত এলাকার লোটাস কামাল টাওয়ার থেকে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাতেই তাকে নোয়াখালী নিয়ে এসে জেলা সদরের সুধারাম থানা হেফাজতে রাখা হয়।

সাবেক এ সাংসদের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাৎ, চাঁদাবাজি, সড়ক অবরোধ করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হয়েছে।

এ ছাড়া জয়নুল আবদীন ফারুকের বিরুদ্ধে সেনবাগে সন্ত্রাসীদের লালন, হুমকি প্রদান ও মারধরের অভিযোগ আছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম তালুকদার শনিবার নফহবংি২৪.পড়স কে জানান, সকালে জেলার প্রথম শ্রেণীর ম্যজিস্ট্রেট গোলামুর রহমানের আদালত জয়নুল আবদীন ফারুককে কারাগারে পাঠানোর আদেশ দেন।