মহিউদ্দিন চৌধুরী জামিন পেলেও রোববারের আগে মুক্তি পাচ্ছেন না
চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে হাইর্কোট জামিন দিলেও রোববারের আগে তিনি মুক্তি পাচ্ছেন না। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হদরোগ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিভাগের উপ মহা কারা পরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী নফহবংি২৪.পড়স -কে বলেন, ‘‘ হাইকোর্টের জামিনের আদেশের কাগজ আমার কাছে আসতে কমপক্ষে দুইদিন সময় লাগবে। রায়ের কাগজ আগে চট্টগ্রাম কারাগারে যাবে সেখান থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসবে।”
বৃহস্পতিবার দুটি মামলায় হাইকোর্ট এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে তিনমাসের অর্ন্তবর্তীকালীন জামিন দিয়েছে। বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
দেশে জরুরি অবস্থা জারির পর গত ৭ মার্চ তাঁকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরদিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মূখ্য মহানগর হাকিম আদালত। ৯ মার্চ মেয়রকে বান্দারবান কারাগারে পাঠানোর পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ১৪ মে রাতে তাকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার উন্নতি না হওয়ায় মহিউদ্দিন চৌধুরীকে পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
