২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ৪৯ দিনের রিমান্ড শেষে মামুন কারাগারে

টানা ৪৯ দিন রিমান্ড শেষে গিয়াস আল মামুনকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 08:02 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

উপ মহা কারা পরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দীকী নফহবংি২৪.পড়স কে জানান, বিকেল পাঁচটায় মামুনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গ্রহন করা হয়। তাকে সাধারণ কয়েদীদের সঙ্গে রজনীগন্ধা সেলে রাখা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঢাকার মহানগর হাকিম এবিএম আবদুল ফাত্তাহর খাস কামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি গুলশান থানায় খাদিজা ইসলামের দায়ের করা ৫ কোটি টাকা চাঁদাবাজি মামলায় জবানবন্দী দেন।

জবানবন্দী শেষে মামুনের বিরুদ্ধে অপর কোনো মামলায় নতুন করে রিমান্ড অথবা গ্রেফতারের আবেদন না থাকায় বিভিন্ন মামলায় মোট ৪৯ দিন পুলিশ রিমান্ড শেষে মামুনষে কারাগারে পাঠানোর আদেশ দেন হাকিম।

হাকিম মামুনের আইনজীবী ব্যারিস্টার ফকরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে মামুনকে কারাগারে প্রয়োজনীয় চিকিৎসারও নির্দেশ দেন।

এনিয়ে মামুন অষ্টম বারের মতো আরও একটি চাঁদাবাজি মামলায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দিলেন।

মমামলার তদন্ত কর্মকর্তা ওসমান থানায় উপস্থিত দর্শক মাহবুব মোর্মেশ মামুনের বিরুদ্ধে দায়ের হওয়া এই চাঁদাবাজির মামলাটি জরুরি ক্ষমতা অধ্যাদেশের ১৯ (ঙ) (৬), ১৯ (ঙ) (৫) অনুচ্ছেদ সংযোজনের জন্য আবেদন করায় হাকিম এ বিষয়ে কোনো আদেশ দেননি।

মামলাটির এজাহারে বলা হয়, চীনের হারভিনা পাওয়ার কোঃ লিঃ বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনে গত ২০০২ সালের ১৬ মে সর্বনিু দরদাতা হিসাবে কাজ পায়।

মামুন এই কোম্পানির স্থানীয় এজেন্টদের কাছ থেকে ২০০২, ২০০৩ ও ২০০৬ সালের বিভিন্ন সময়ে ৫ কোটি টাকা চাঁদা নিয়েছিল বলে মঙ্গলবার আদালতে স্বীকার করেন।