২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী আইন সংস্কারের কাজ এখনই শুরু করা দরকার: জলিল

যত শিগগির সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন আবদুল জলিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 08:43 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

এ জন্য নির্বাচনী আইন সংস্কারের কাজ এখনই শুরু করা দরকার বলে মনে করছেন তিনি।

শুক্রবার বিকালে শেখ হাসিনার বাসভবন সুধা সদনে ঢোকার সময় সাংবাদিকদের আবদুল জলিল বলেন, “ সরকার অনেক ক্ষেত্রেই সফল হয়েছে। কিছু ক্ষেত্রে সাফল্য দেখাতে পারেনি, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

তবে সরকার কোন কোন ক্ষেত্রে সফল কিংবা কোন কোন ক্ষেত্রে অসফল তা উল্লেখ করেননি আবদুল জলিল।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “ ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে এখনই নির্বাচনী আইন ও কমিশন সংস্কারের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা দরকার।”