২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরিকুলসহ ৫৬ নেতাকর্মী অ্যাডভাইজরি বোর্ডে

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক সাংসদ আবদুল করিম আব্বাসী, যুগান্তরের মালিক নুরুল ইসলাম বাবুল, ঢাকার ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমসহ ৫৬ নেতা-কর্মীকে হাইকোর্টের এ্যাডভাইজারি বোর্ডে হাজির করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 06:53 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বৃহস্পতিবার বিচারপতি আবদুল মতিন, ও বিচারপতি আলী আসগর খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের সমন্বয়ে গঠিত তিন সদস্যের এ্যাডভাইজরি বোর্ডে তাদের হাজির করা হল।

এসব নেতাকর্মীর আটকাদেশের মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্তের জন্য তাদের এই বোর্ডে হাজির করা হয়।

বৃহস্পতিবার দুপুর একটায় সাবেক বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলামসহ এসব নেতা-কর্মীদের কড়া পুলিশ প্রহরায় হাইকোর্টে এ্যাডভাইজির বোর্ডে আনা হয়। বিকেল তিনটায় তাদের কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী কোন আটকাদেশ প্রাপ্ত ব্যক্তির আটকাদেশের মেয়াদ ১২০ দিনের বেশি বাড়াতে হলে এ ১২০ দিনের মধ্যেই হাইকোর্টের এ্যাডভাইজারি বোর্ডের অনুমোদন প্রয়োজন বলে এসব নেতাকর্মীকে বোর্ডে হাজির করা হয়।

জরুরি অবস্থা জারির পর বিভিন্ন সময়ে এসব নেতা কর্মীকে গ্রেপ্তার করে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেওয়া হয়।