স্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুর যাচ্ছেন জলিল
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল।
তার পারিবারিক সূত্র এ খবরটি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছে, শুক্রবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবদুল জলিল ঢাকা ত্যাগ করবেন। সেখানে শারীরিক পরীক্ষার পর আগামী ১ মে তিনি ঢাকায় ফিরে আসবেন।
এদিকে আবদুল জলিলের অনুপস্থিতিতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু বর্তমানে তিনি কারাগারে থাকায় দলের অপর এক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
