সুরঞ্জিতের আশাবাদ: হাসিনাকে নিয়ে সরকারের সিদ্ধান্ত ক্ষণস্থায়ী হবে
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকার যে বিশেষ সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে তা ক্ষণস্থায়ী হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
বুধবার প্রচারিত সরকারি প্রেসনোটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “আশা করি সরকারের এই সাময়িক সিদ্ধান্ত ক্ষণস্থায়ী হবে।”
