প্রধান উপদেষ্টার নির্বাচনী সময় সীমার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ
জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী সময় সীমার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ।
গুলশানের নিজ বাসভবনে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, “প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় ২০০৮ সাল শেষ করার আগেই নির্বাচন করার অঙ্গীকার করেছেন। এর মাধ্যমে তিনি যে সময় সীমা ঘোষণা করেছেন তা প্রশংসা পাওয়ার যোগ্য।”
জলিল বলেন, “বক্তব্যের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা তার তিন মাসের শাসন আমলের লক্ষ্য-উদ্দেশ্য ও সাফল্য তুলে ধরেছেন যা প্রশংসনীয়।”
