২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপার সাবেক সাংসদ আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ

খুলনায় জাতীয় পার্টির সাবেক সাংসদ শেখ আবুল হোসেনকে শুক্রবার সকালে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে যৌথবাহিনী।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2007, 04:33 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

লেফটেন্যান্ট কর্ণেল মো. ইসরাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “শুক্রবার সকাল সাড়ে আটটায় শেখ আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য যৌথবাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুপুর সাড়ে বারোটায় তাকে আবার বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে”।

এ ব্যাপারে শেখ আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যৌথবাহিনীর সদস্যরা আমাকে মহানগরীর নিরালার বাড়ি থেকে খালিশপুর ক্যাম্পে নিয়ে যায়। আমার বাড়ির পাশে বিডিআরের কাঁচাবাজারে জিনিসপত্রের নির্ধারিত দামের হেরফের হওয়ার কারণ জানতে চেয়েছে তারা।”

শেখ আবুল হোসেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি এবং খুলনা মহানগর জাতীয় পার্টির সভাপতি।