২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেএম ওবায়েদের স্মরণে বিএনপি অফিসে সভা

জরুরি অবস্থা জারির পর প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সভা করে দলের প্রয়াত নেতা কেএম ওবায়দুর রহমানকে স্মরণ করেছেন নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 08:52 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সোমবার বিকালে পুলিশি নিরাপত্তার রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি এমকে আনোয়ার, ড. ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সেলিনা রহমান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক সাংসদ জহিরুদ্দিন স্বপন, ইলিয়াস আলী, জয়নাল আবেদীন ফারুক, মফিকুল হাসান তৃপ্তি, এমরান সালেহ উদ্দিন, আলী আক্কাস নাদিম , যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল প্রমূখ।

মিলাদ শেষে ওবায়দুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়ও উপস্থিত ছিলেন।

কেএম ওবায়দুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২১ মার্চ ঢাকার অ্যাপোলো হাসপাতালে মারা যান।