২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিনকে বিশেষ নিরাপত্তা দিয়ে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বিশেষ নিরাপত্তা দিয়ে বঙ্গবন্ধুর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এ কে এম মহিউদ্দিন আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠাবে বলে জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 07:31 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম শুক্রবার নফহবংি২৪.পড়স কে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “পলাতক আসামি মহিউদ্দিনকে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের সহযোগিতা দেওয়া দরকার, তাঁর সবই যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে।” 

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন নফহবংি২৪.পড়স কে জানান, যুক্তরাষ্ট্র মহিউদ্দিনকে বাংলাদেশে ফেরত পাঠাতে কিছু দিন আগে  নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসের কাছে অনুমতি চেয়ে আবেদন করে। এরইমধ্যে যুক্তরাষ্ট্রকে এই অনুমতি দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যূদণ্ডপ্রাপ্ত এই আসামিকে দেশে আনতে বাংলাদেশ কোনো  প্রতিনিধি দল সে দেশে পাঠাচ্ছে কি না -- তা জানতে চাইলে তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

মহিউদ্দিনকে কবে নাগাদ দেশে ফিরিয়ে আনা হবে এ প্রশ্নের জবাবে তিনি কিছু জানাতে পারেন নি।

এর আগে রোববার পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি না থাকলেও মহিউদ্দিনকে দেশে ফিরিয়ে আনতে সমস্যা হবে না। এ সময় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত ৫/৬ জন আসামি বিদেশে পালিয়ে আছেন। তবে তারা কোথায় লুকিয়ে আছেন তা পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ বার্তাসংস্থা রয়টার্স জানায়, বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মহিউদ্দিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ ৬০ বছর বয়সী মহিউদ্দিনকে তার লস এঞ্জেলসের বাসা থেকে গ্রেপ্তার করে।

১৯৯৬ সালে পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তিনি স্থায়ীভাবে সেখানে বসবাসের আবেদন করেছিলেন। কিন্তু গত মাসে সান ফ্রান্সিসকোর আদালত তার সে আবেদন নাকচ করে দেয়।