২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ সৈয়দ মঞ্জুর হোসেন কোমায়

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ সৈয়দ মঞ্জুর হোসেনের অবস্থা সংকটাপন্ন। তিনি বর্তমানে রাজধানী এপেলো হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন আছেন। গত সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পান্থপথের শমরিতা হাসপাতালে ভর্তি হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 05:18 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

সাবেক সাংসদের পরিবারের সদস্যরা নফহবংি২৪.পড়স-- কে জানান, এপোলো হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা সংকটাপন্ন। এখনো তিনি কোমাতে আছেন। বেগম মঞ্জুর হোসেন পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, চাঁপাই নবাবগঞ্জ-- ২ আসনে তিনি বিএনপির টিকিটে চারবার সাংসদ নির্বাচিত হন। বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় মঞ্জুর হোসেন প্রতিমন্ত্রী ছিলেন।