২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না হওয়া নির্বাচনের ব্যলট দিয়ে মণ্ড বানানো হবে

বাইশ জানুয়ারির বাতিল নির্বাচনের ব্যালট পেপার কাগজ তৈরির মণ্ড বানানোর কাজে লাগানো হবে। নির্বাচন বাতিলের দুমাস পর এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 12:33 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

কমিশনের একজন উর্দ্ধতন কর্মকর্তা শুক্রবার নফহবংি২৪.পড়স কে বলেন,“কমিশন সিদ্ধান্ত— নিয়েছে, প্রায় চার কোটি ২৫ লাখ ব্যালট পেপার পুড়িয়ে না ফেলে এগুলো বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার নিয়ন্ত্রণাধীন কাগজের কলগুলোতে মণ্ড বানানোর জন্য পাঠানো হবে।”

তিনি বলেন,“সরকারি ছাপাখানায় এ সব ব্যালট পেপার ছাপতে প্রায় চার কোটি টাকা খরচ হয়েছে।”

২২ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ১৭ জন প্রার্থীর আসন বাদে ২৮৩ টি আসনের জন্য আট কোটি ৭২ লাখ ৪৫ হাজার  ১১৪ টি ব্যালট পেপার কাজ শুরু হয়। ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি হলে স্থগিত করা হয় সব ধরনের নির্বাচনী কার্যক্রম। পরে ২১ জানুয়ারি এক প্রজ্ঞাপনে কমিশন ২২ জানুয়ারির নির্বাচন বাতিল করলে এ সব ব্যালট পেপার অকেজো হয়ে পড়ে।

এদিকে বাতিল নির্বাচনের সিল, গালা, স্ট্যাম্প প্যাড, কালিসহ বিপুল নির্বাচনী উপকরণ সম্প্রতি জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ে পাঠানো হয়েছে। কমিশন এ সব নির্বাচনী সামগ্রী পরবর্তী নির্বাচনে ব্যবহার করতে চাইছে। এতোদিন কোটি কোটি টাকার এ সব মালামাল বস্তাবন্দী অবস্থায় কমিশন সচিবালয়ের বারান্দায় স্তুপ আকারে পড়েছিল।