বাগেরহাটে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
বাগেরহাটে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান নূর মোহম্মদকে শুক্রবার বিকালে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। নূর মোহম্মদ সদর উপজেলার যাত্রাপুর ইউপি চেয়ারম্যান, বাগেরহাট সদর থানা বিএনপির সদস্য এবং ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার সন্ধ্যায় নূর মোহম্মদকে বাগেরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে। সে তালিকাভুক্ত সন্ত্রাসী।
এর আগে যৌথবাহিনী বাগেরহাট সদরের ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান ও জেলা যুবদল সভাপতি ফকির তারিকুল ইসলাম, কচুয়া সদর ইউপি চেয়ারম্যান ও কচুয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজরা আসাদুল ইসলাম পান্না, রামপাল উপজেলার উজলকুড় ইউপি চেয়ারম্যান ও রামপাল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাজা মঈন উদ্দিন আক্তার এবং ফকিরহাট উপজেলার নলধা--মৌভোগ ইউপি চেয়ারম্যান ও ফকিরহাট থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাহার আলী মোড়লকে গ্রেফতার করে।
