আনোয়ারুল কবীর এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবীর তালুকদার দলের ভারপ্রাপ্ত মহাসচিবের অতিরিক্ত দায়িত্ব নিয়েছেন।
দলটির মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান সিঙ্গাপুর যাওয়ার তিন দিন পর আনোয়ারুল কবীর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নিলেন। ১৪ মার্চ মেজর মান্নান চিকিৎসা ও ব্যবসায়িক কাজে সিঙ্গাপুর যান।
এদিকে শনিবার এলডিপির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মজ্ঞুর হোসেনকে গুরুতর অসুস্থাবস্থায় শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে এলডিপির নির্বাহী সভাপতি কর্ণেল (অব.) অলি আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আলমগীর কবির, ভারপ্রাপ্ত মহাসচিব আনোয়ারুল কবির তালুকদার, যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ারুল হক প্রমূখ অসুস্থ নেতা সৈয়দ মজ্ঞুর হোসেনকে দেখতে যান।
