এ দেশের মানুষ নির্বাচিত সরকার দেখতে চায়: খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এ দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির সরকার দেখতে চায়। বর্তমান সরকার নির্বাচনের সময় নির্ধারণ করে দিলে এ নিয়ে আর কোনো সংশয় থাকে না।
সফররত কমনওয়েলথ মহাসচিব ডোনাল্ড ম্যাককিনন মঙ্গলবার সন্ধ্যায় তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। তাদের সাক্ষাৎকার শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা জানান।
কমনওয়েলথ মহাসচিব ডোনাল্ড ম্যাককিনন সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসায় সন্ধ্যা সোয়া ৭টা থেকে ৫০ মিনিট বিএনপি নেত্রীর সঙ্গে বৈঠক করেন। দুজনে বাংলাদেশের গনতান্ত্রিক ব্যবস্থা ও বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।
বৈঠকে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, মেজর জেনারেল (অব.) জেড এ খান, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান এবং কমনওয়েলথ সচিবালয়ের দুই কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে নজরুল ইসলাম খান নফহবংি২৪.পড়স-কে জানান, কমনওয়েলথ মহাসচিব গত সরকারের সময় খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে যে আর্থ-সামাজিক অগ্রগতি হয়েছে তার ভূয়সী প্রশংসা করেন।
নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়া আগামী নির্বাচনে কমনওয়েলথ মহাসচিবের সহযোগিতা কামনা করে বলেছেন, বাংলাদেশ একটি গনতান্ত্রিক দেশ। বহু সংগ্রামের বিনিময়ে এ দেশের জনগন বহুকষ্টে গনতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এ দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির সরকার দেখতে চায়। বর্তমান সরকার নির্বাচনের সময় নির্ধারণ করে দিলে এ নিয়ে আর কোনো সংশয় থাকে না।
