সশরীরে হিসাব না দিতে ছয় আওয়ামী লীগ নেতার রিট
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানকসহ ছয় আওয়ামী লীগ নেতার সম্পদের হিসাব তাদের স্ত্রীদের কাছ থেকে নিতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টে রিট মামলা দায়ের করা হয়েছে।
মায়া ও নানকসহ মীর্জা আজম, মহিউদ্দিন আহমেদ, হাজী সেলিম এবং মোস্তফা রশিদী সুজার আবেদনগুলোর শুনানি হবে আগামি ৫ মার্চ ।
সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনগুলো দায়ের করা হয়।
রোববার হাইকোর্ট সাবেক সাংসদ ডা. এইচ বিএম ইকবালের পক্ষে তার সম্পদের হিসাব তার স্ত্রীর কাছ থেকে নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছিল ।
