ইউনূসের রাজনৈতিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি
মুহাম্মদ ইউনুসের নতুন দল গঠন ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনার প্রকাশ্য ঘোষণা রাজনেতিক কার্যক্রমের ওপর বিদ্যমান বিধিনিষেধের সঙ্গে সঙ্গতিপূর্ন নয় বলে মনে করছে বিএনপি।
শুক্রবার সন্ধ্যায় বিএনপির মূখপাত্র নজরুল ইসলাম খান নফংহবংি২৪.পড়স- কে বলেন,“জরুরি অবস্থার বিধিমালার আওতায় বর্তমানে রাজনৈতিক তৎপরতার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এরকম পরিস্থিতিতে দেশে রাজনৈতিক দলগুলো যেখানে তাদের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রেখেছে, সেখানে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস কীভাবে প্রকাশ্যে রাজনৈতিক দল গঠনের ঘোষণা ও দলের বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করতে ছুটি নিয়ে দেশে আসার নির্দেশ দিতে পারেন।”
তিনি বলেন,“এ বিষয়টিকে আমাদের কাছে দূবোর্ধ্য মনে হচ্ছে। রাজনীতিতে সমান সুযোগ সৃষ্টির কথা বলে যেখানে সব রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ রাখা হয় সেখানে একজনকে রাজনৈতিক দল গঠন করার ও কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া যুক্তিসংগত কিনা তা দেশের জনগনই বিচার করবে।”
তবে তিনি অধ্যাপক ইউনুসের মতো ব্যাক্তির রাজনীতিতে আসার আগ্রহকে ভাল উদ্যোগ অভিহিত করে বলেন, দেশের কল্যাণে যে কেউ রাজনীতিতে আসতে পারেন। এতে কারো দ্বিমত থাকা উচিৎ নয়।
বৃহস্পতিবার দুবাই যাওয়ার আগে মুহাম্মদ ইউনুস তাঁর নতুন দল ‘নাগরিক শক্তি’-এর নাম ঘোষণা করেন।
