২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের টিন আত্মসাত মামলায় ফালুর জামিনের শুনানি ২৬ ফেব্র“য়ারি

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলায় জামিনের শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৬ ফেব্র“য়ারি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 06:55 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

সোমবার ঢাকা জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামের আদালতে জামিনের জন্য আবেদন জানান অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।  

মোসাদ্দেক আলী ফালুকে গত ৪ ফেব্র“য়ারি জরুরি ক্ষমতা আইনে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়। ১০ ফেব্র“য়ারি তার বিরুদ্ধে চার লাখ টাকার টিন আত্মসাতের মামলা দায়ের করা হয়। ১২ ফেব্র“য়ারি ফালুকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।