ইউনূসের রাজনৈতিক দলের নাম নাগরিক শক্তি
নিজের রাজনৈতিক দলের সম্ভাব্য নাম জানালেন শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস।
চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে রোববার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনূস বলেন, “নতুন রাজনৈতিক দলের নাম হতে পারে নাগরিক শক্তি। আগামী নির্বাচনে তিনশ আসনেই প্রার্থী দেওয়া হবে।” (আমুর প্রতিক্রিয়াসহ)
তিনি বলেন, “এখন যা অবস্থা তাতে রাজনীতি না করার কোনো অবকাশ নেই। রাজনৈতিক দল গঠন করবো না এটা বলার সুযোগ এখন আর নেই।”
ইউনূস বলেন, “প্রত্যেক গ্রাম ও ওয়ার্ডে ২০ জনের সমন্বয়ে টিম বানানো হবে। তারা ইউনূস সমর্থক গোষ্ঠী হিসেবে কাজ করবে।”
শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইউনূস বলেন, “কথা কাটাকাটির রাজনীতিতে আমি বিশ্বাস করি না। আমি কাজ করে যেতে চাই।”
এর আগে রাজনৈতিক দল গঠন সম্পর্কে জনগণের মতামত চেয়ে খোলা চিঠি দেন ইউনূস।
আমুর প্রতিক্রিয়া:
ইউনূসের রাজনৈতিক দলের নাম ঘোষণাকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু।
তাৎক্ষণিকভাবে ব্যক্তিগত প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি বলেন, “নাগরিক শক্তিকে আমি স্বাগত জানাই।”
আমু আরো বলেন, “রাজনীতি ও রাজনীতিবিদদের সম্পর্কে এতোদিন তিনি যেসব বক্তব্য দিয়েছেন, দল গঠনের প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে তা অসার প্রমাণিত হলো।”
