খাগড়াছড়িতে আটক ওয়াদুদ ভুঁইয়ার ভাই কারাগারে
রামগড় উপজেলায় বৃহস্পতিবার বিডিআরের অভিযানে গ্রেপ্তারকৃত উপজেলা বিএনপি সভাপতি ও রামগড় পৌরসভা চেয়ারম্যান বেলায়েত হোসেন ভূঁইয়া ও পাঁচ পৌর কমিশনারসহ ৬ জনকে শুক্রবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিশেষ অধ্যাদেশ আইনে তাদের আটক দেখানো হয়েছে।
আটক বেলায়েত হোসেন সাবেক সাংসদ ওয়াদুদ ভুঁইয়ার বড় ভাই। এলাকায় তিনি ত্রাস হিসেবে বিশেষভাবে চিহ্নিত।
রামগড় বিডিআর ও পুলিশের বিশেষ দল শুক্রবার গ্রেপ্তারকৃতদের কড়া নিরাপত্তায় খাগড়াছড়ি আদালতে নিয়ে আসে। তাদের পক্ষে জামিনের আবেদন জানানো হলে আদালত তা নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, রামগড় বিডিআরের একটি বিশেষ দল বৃহস্পতিবার বেলায়েত হোসেন ভূঁইয়াকে ৫ কমিশনার এবং তার ব্যক্তিগত দেহরক্ষী রামগড় কলেজের সাবেক ছাত্রদল সভাপতি জিয়াউদ্দিন জুয়েলসহ আটক করে।
