২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া কুমিল্লা কারাগারে

সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়াকে মঙ্গলবার সকালে কঠোর পুলিশী নিরাপত্তায় খাগড়াছড়ি জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 06:44 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

সকালে একটি মাইক্রোবাসে পুলিশ তাকে নিয়ে যায়। এর আগে ওয়াদুদ ভূঁইয়াকে এক মাসের আটকাদেশ দিয়ে খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠানো হয়েছিল।

৩ ফেব্র“য়ারী শনিবার গভীর রাতে খাগড়াছড়ি বিডিআর সেক্টর  মেজর তারেকের নেতৃত্বে বিডিআরের একটি বিশেষ দল জেলা শহরের কলাবাগাস্থ বিলাসবহুল বাসভবন ‘বৈঠক’ থেকে তাকে আটক করে।

সাবেক এই সাংসদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি, সরকারী কোটি কোটি টাকা লুটপাট, বিলাসবহুল বাড়ি নির্মাণ, গাড়ী ক্রয়, সন্ত্রাসী গ্র“প সৃষ্টির অভিযোগ রয়েছে।

সরকারি একাধিক সূত্র জানায়, বিগত পাঁচ বছরে ক্ষমতায় থাকাকালীন ওয়াদুদ ভূঁইয়ার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ, অবৈধ অর্থের উৎস তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।