সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করলেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার সন্ধ্যায় বনানীর হাওয়া ভবনে দলের কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।
বৈঠকে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, স্থায়ী কমিটির সদস্য সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সহসভাপতি মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, অধ্যাপিকা সারোয়ারি রহমান, উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জেড এ খান, যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বগুড়া ও দিনাজপুরসহ কয়েকটি জেলার সাবেক সাংসদ সদস্য খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
