মুফতি শহীদুলকে আটক করেছে যৌথবাহিনী
যৌথ বাহিনী বুধবার দুপুর ১টায় রাজধানী ঢাকা থেকে নড়াইল--২ আসনের সাবেক সাংসদ মুফতি শহীদুল ইসলামকে আটক করেছে। তিনি খেলাফত মজলিশের মজলিশে শূরার সদস্য ও মারকাজুল ইসলাম নামে একটি বেসরকারি সংস্থার চেয়ারম্যান।
খেলাফত মজলিশের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নফহবংি২৪.পড়স-- কে জানান, ‘‘মুফতি শহীদুল ইসলাম আত্মসমর্পণ করেছেন। যৌথ বাহিনীর কাছে তিনি দুপুর সাড়ে ১২ টায় আত্মসমর্পণের জন্য টেলিফোন করলে তাঁেক নিজে থেকেই চলে আসতে বলা হয়। ’’
প্রসঙ্গত, মুফতি শহীদুল ইসলামের বিরুদ্ধে দেশে জঙ্গিবাদের উত্থান, বোমা হামলাসহ বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।
