লবী এবং সালাউদ্দিনকে ৩০ দিনের আটকাদেশের প্রস্তাব দিয়ে কারাগারে পাঠানো হয়েছে
বিএনপির দুই নেতা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও সাবেক সাংসদ আলী আসগার লবীর জামিনের আবেদন নাকচ করে ৩০ দিনের আটকাদেশের প্রস্তাবসহ কারাগারে পাঠিয়ে দিয়েছেন আদালত।
বিএনপির সাবেক সাংসদ ও হাওয়া ভবনের মালিক আলী আসগার লবী এবং বিএনপি নেতা ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের আবেদন বুধবার দুপুরে মহানগর হাকিম সেলিনা আকতার খারিজ করে দেন।
আলী আসগার লবীকে যৌথ বাহিনীর সদস্যরা মঙ্গলবার বিকেলে তার গুলশানের বাসভবন থেকে এবং সালাউদ্দিন আহমেদকে যৌথ বাহিনীর সদস্যরা মঙ্গলবার ভোরে গুলশানের ‘ন্যাম ভিলা’ থেকে আটক করে।
