২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ উপসচিব পদমর্যাদা পদে আগের আদেশ বাতিল

প্রশাসনের পাঁচ উপ-- সচিব পদমর্যাদার কর্মকর্তার সংযুক্তি ও বদলির আদেশ বাতিল করা হয়েছে। সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 08:54 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এ ছাড়া কুড়িগ্রাম সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিতারা বেগমকে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রত্যাহার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের জেনারেল সার্টিফিকেট অফিসার সাঈদ কুতুবকে কুড়িগ্রাম সদরের ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।

অর্থ বিভাগের উপ--সচিব তালেবুর রেজা মো. মোস্তাকুল হকের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংস্থাপন মন্ত্রণালয়ে বদলির আদেশ বাতিল করা হয়েছে। তাকে গত বছরের ২৬ ডিসেম্বর ওএসডি করা হয়। পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-- সচিব এনামুল হককে ওএসডি করা হয়েছে।

এ ছাড়া ওএসডি উপ-- সচিব শামসুল আলমকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এবং ওএসডি উপ-- সচিব জর্জেস মিঞা ও ঝরণা বেগমকে অর্থ বিভাগে সংযুক্তির আদেশ বাতিল করা হয়েছে।