হাসিনার সহযোগিতা চাইলো মহিউদ্দীন ও পংকজের পরিবার
যৌথবাহিনীর হাতে আটক মহিউদ্দীন খান আলমগীরের স্ত্রী সিতারা আলমগীর ও পংকজ দেবনাথের স্ত্রী মনিকা দেবনাথ রোববার সকালে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। তারা তাদের স্বামীর মুক্তির জন্য শেখ হাসিনার কাছে সহযোগিতা চেয়েছেন বলে জানা গেছে।
রোবরার সকাল সাড়ে ৯ টায় সিতারা আলমগীর ও মনিকা দেবনাথ সুধাসদনে যান। তারা প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন।
অসুস্থ মনিকা দেবনাথ নফহবংি২৪.পড়স -- কে বলেন, “পংকজ দেবনাথের মুক্তির জন্য শেখ হাসিনার সহযোগিতা চেয়েছি।”
