হাওয়া ভবনে নিয়মিত যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছুটির দিন শুক্রবার ছাড়া বনানীতে তাঁর রাজনৈতিক কার্যালয় ‘হাওয়া ভবন’-এ নিয়মিত যাচ্ছেন।
শনিবারও সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি অফিস করেন। এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের খোঁজখবর নেন।
সূত্র জানায়, খালেদা জিয়া হাওয়া ভবনে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন। বিএনপির কয়েকজন সাবেক সাংসদও দেখা করেন তাঁর সঙ্গে।
এছাড়া দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের যোগ দেওয়ার জন্য খালেদা জিয়াকে আমন্ত্রণ জানান।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় জানায়, খালেদা জিয়া রোববার দুপুরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে শরিক হবেন।
