ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --সিডর দুর্গতদের জন্য আওয়ামী লীগের ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। দলটির সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে বুধবার গোপালগঞ্জের কোটালিপাড়ায় ঘূর্ণিঝড় দূর্গতদের ত্রাণ বিতরণ করা হয়।
কোটালিপাড়ার দূর্গতদের মধ্যে এক হাজার শাড়ি, এক হাজার গরম কাপড় এবং নগদ টাকা বিতরণ করা হয়। এসময় তাদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক ফারুক খান এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল।
এর আগে তারা টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন।
পরে সাবের চৌধুরী ও টুটুল স্থানীয় আওয়ামী লীগের ত্রাণ তৎপরতা দেখতে পিরোজপুর যান ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৯০৪ঘ.
bdnews24