২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেড হামলায় ক্ষতিগ্রস্ত হাসিনার গাড়ি ফেরত দিয়েছে সিআইডি

২১ আগস্ট গ্রেনেড হামলায় ক্ষতিগ্রস্ত শেখ হাসিনার বুলেটপ্র"ফ মার্সিডিজ এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল) মঙ্গলবার সন্ধ্যায় ফেরত দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 12:32 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলায় ক্ষতিগ্রস্ত শেখ হাসিনার বুলেটপ্র"ফ মার্সিডিজ এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল) মঙ্গলবার সন্ধ্যায় ফেরত দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শেখ হাসিনার ব্যক্তিগত গাড়ি চালক আলাউদ্দিন রানা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গাড়িটি সন্ধ্যায় সিআইডি তাকে বুঝিয়ে দেয়। যে অবস্থায় গাড়িটি সিআইডি কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছিল সেভাবেই সেটি ফেরত পাওয়া গেছে। গত ১৯ নভেম্বর শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা মামলার আলামত হিসেবে মার্সিডিজ গাড়িটি (ঢাকা-মেট্রো-ঘ ১১-৪১৮৫) জব্দ করে সিআইডি। তদন্ত শেষে ১৫ দিনের মধ্যে গাড়িটি ফেরত দেওয়া হবে বলে সে সময় কর্মকর্তা জানিয়েছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউএম/এসএনডি/এমএ/১৮২৪ ঘ.