২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় নিজেকে নির্দোষ দাবি করলেন সাবেক সচিব আ ন হ আখতার

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হোসেন। সোমবার সংসদ ভবনে স্থাপিত জজ আদালত- ২ এর বিচারক অমর কুমার রায়ের কাছে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে দেওয়া লিখিত জবানবন্দিতে তিনি মামলার সব অভিযোগ 'মিথ্যা এবং উদ্দেশ্যমূলক' বলেও দাবি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 02:09 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হোসেন। সোমবার সংসদ ভবনে স্থাপিত জজ আদালত- ২ এর বিচারক অমর কুমার রায়ের কাছে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে দেওয়া লিখিত জবানবন্দিতে তিনি মামলার সব অভিযোগ 'মিথ্যা এবং উদ্দেশ্যমূলক' বলেও দাবি করেন। একইসঙ্গে মামলার অপর আসামি তার স্ত্রী নাজনীন আখতারকেও 'নিরপরাধ' দাবি করা হয়েছে। আদালত আখতার হোসেনের লিখিত বক্তব্য গ্রহণ করে আগামী ১৭ ডিসেম্বর থেকে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ দেন। এ সময় আখতার হোসেন সাফাই সাক্ষ্য দেবেন না বলে আদালতকে জানান। গত ৩১ মার্চ আখতার দম্পতির বিরুদ্ধে কমিশনের সহকারী পরিচালক মাহাবুবুল আলম উত্তরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, আখতার হোসেন ক্ষমতার অপব্যবহার করে দুই কোটি ১৪ লাখ ৯২ হাজার আটশ ৯৫ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন করেছেন। একইসঙ্গে তিনি কমিশনে দেওয়া সম্পত্তির বিবরণীতে ৭৯ লাখ ৭২ হাজার আটশ ৯৫ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। তার এ কাজে সহযোগিতা করেছেন স্ত্রী নাজনীন আখতার। ২৫ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব দিয়ে ফিরে আসার পথে কমিশনের প্রধান ফটকের কাছে থেকে যৌথবাহিনীর সদস্যরা আখতার হোসেনকে আটক করে। তার স্ত্রী অবশ্য পলাতক।। বিশেষ জজ আদালতে গত ৯ অক্টোবর মামলার অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ১৭ অক্টোবর থেকে। রাষ্ট্রপক্ষে এ মামলায় ৪০ জন সাক্ষ্য দেয়। ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যান্যদের একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘণ্টার মধ্যে তাদের নিজের ও স্ত্রী-সন্তানদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিতে বলে। ওই তালিকায় আখতার হোসেনের নামও ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমএ/২০০৫ঘ.