২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলায় জামিন পেলেন কাজী জাফরউল্লা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাকে একটি চাঁদাবাজির মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি জরুরি ক্ষমতা আইনের আওতায় নেয়া এ মামলার কার্যক্রম কেন অবৈধ ধোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে স্বরাষ্ট্র সচিবসহ পাঁচ জনের বিরুদ্ধে রুল জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 01:03 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাকে একটি চাঁদাবাজির মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি জরুরি ক্ষমতা আইনের আওতায় নেয়া এ মামলার কার্যক্রম কেন অবৈধ ধোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে স্বরাষ্ট্র সচিবসহ পাঁচ জনের বিরুদ্ধে রুল জারি করেছে আদালত। কাজী জাফরউল্লার করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। এই মামলায় হাইকোর্ট কাজী জাফরউল্লাকে জামিন দিলেও তার বিরুদ্ধে একটি সাধারণ এজাহার ও আটকাদেশ থাকায় আপাতত তিনি মুক্তি পাচ্ছেন না। গাজী ট্যাংকের মালিক মো. গোলাম দস্তগীর গাজী ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গত ১৯ মে গুলশান থানায় কাজী জাফরউল্লার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, জাফরউল্লাহ ২০০৬ সালের এপ্রিলে গোলাম দস্তগীরের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা না দিলে তাকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না বলে হুমকি দেয়া হয়। গোলাম দস্তগীর ওই বছরের ১৩ এপ্রিল ও ৩০ মে দুই দফায় পঁচিশ লাখ টাকা করে মোট পঞ্চাশ লাখ টাকা জাফরউল্লাহর বাসায় পৌঁছে দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের ৬ জুন এ মামলাটি জরুরি বিধিমালার আওতায় নেয়। কাজী জাফরউল্লাহকে গত ১৮ এপ্রিল গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জেকে/এমএ/১৮৫৫ঘ.