২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবির সমাবেশে বোমার মামলায় দুই হরকাত কর্মী রিমান্ডে

পল্টন ময়দানে ২০০১ সালের ২০ জানুয়ারি সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হরকাতুল জিহাদের সদস্য মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও শরীফ সাহেদুল আলম বিপুলকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 03:42 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পল্টন ময়দানে ২০০১ সালের ২০ জানুয়ারি সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হরকাতুল জিহাদের সদস্য মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও শরীফ সাহেদুল আলম বিপুলকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রোববার দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম গোলাম রব্বানী তাদের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন। মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান হরকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নানের ভাই। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. দেলোয়ার গত ১৩ নভেম্বর বিপুলের ১০ দিন ও মহিবুল্লার সাত দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত সেদিন আবেদনের শুনানির জন্য ২১ নভেম্বর তারিখ দেন। কিন্তু ওই তারিখে দুই আসামিকে সিলেটের কারাগার থেকে ঢাকার আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় রোববার শুনানির নতুন দিন ধার্য করা হয়। প্রসঙ্গত, এর আগে হরকাতুল জিহাদের এ দুই সদস্য ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জবানবন্দি দিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এসকে/২১৩৬ঘ.