২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেড হামলার ন্যায় বিচার নিয়ে হাসিনার সংশয়

শেখ হাসিনা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ন্যায় বিচার পাবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একজন কর্মকর্তা। বৃহস্পতিবার সিআইডির একটি দল গ্রেনেড হামলা মামলায় বিশেষ কারাগারে অন্তরীণ শেখ হাসিনার সাক্ষ্য নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 12:50 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ন্যায় বিচার পাবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একজন কর্মকর্তা। বৃহস্পতিবার সিআইডির একটি দল গ্রেনেড হামলা মামলায় বিশেষ কারাগারে অন্তরীণ শেখ হাসিনার সাক্ষ্য নেয়। সাক্ষ্য নেওয়া শেষে পুলিশ কর্মকর্তা নওশের আলী বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "২১ আগস্ট মামলায় ন্যায় বিচার পাবেন কি না তা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশয় প্রকাশ করেছেন।" তিনি বলেন, "২০০৪ সালের ওই নৃশংস ঘটনার মামলায় এখনও তেমন কোনো অগ্রগতি না হওয়ায় শেখ হাসিনা সংশয় প্রকাশ করেছেন।" সিআইডি কর্মকর্তা জানান, সাবেক প্রধানমন্ত্রী তাকে বলেছেন, তিনি বিশ্বাস করেন হরকাতুল জেহাদের মুফতি হান্নান এই ঘটনার সঙ্গে জড়িত। নওশের আলী বলেন, "একই সঙ্গে তিনি (হাসিনা) মুফতি হান্নানের মদদদাতাদের খুঁজে বের করতে বলেছেন। তিনি এর নেপথ্যের কয়েকজন মদদদাতার নামও বলেছেন। তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা সম্ভব নয়।" হাসিনাকে উদ্ধৃত করে তিনি আরও বলেন, "আওয়ামী লীগ সভানেত্রী তার বলেছেন, 'আমাকে হত্যার উদ্দেশ্যেই গ্রেনেড হামলা চালানো হয়। কিন্তু নেতা - কর্মীরা ঘিরে রাখায় আমার গায়ে স্পি