২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু ট্রাস্ট মামলায় শেখ হাসিনার জামিনের বিষয়ে আদেশ সোমবার

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট মামলায় শেখ হাসিনার জামিন মঞ্জুর করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য সরকার ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী সোমবার আদেশ দেবে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনের ওপর উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষ করে আদেশ দেয়ার তারিখ ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 07:53 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট মামলায় শেখ হাসিনার জামিন মঞ্জুর করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য সরকার ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী সোমবার আদেশ দেবে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনের ওপর উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষ করে আদেশ দেয়ার তারিখ ধার্য করেন। শুনানিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আইনজীবী অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভূঁইয়া বলেন, "দুদক সম্পূর্ণ আইনানুগভাবে এ মামলা দায়ের করেছে। মামলাটি জরুরি বিধিমালায় অর্ন্তভুক্ত করাও সঠিক হয়েছে। কারণ শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী হলেও তিনি আইনের উর্ধ্বে নন।" শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেন, "শেখ হাসিনার এই মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অর্