২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র প্যানেল এ মনোনীত কমিশনারদের নাম ঘোষণা

দেশের ছয়টি সিটি কর্পোরেশনে মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রতি কর্পোরেশনে তিনজন করে কমিশনারের নাম ঘোষণা করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 12:15 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের ছয়টি সিটি কর্পোরেশনে মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রতি কর্পোরেশনে তিনজন করে কমিশনারের নাম ঘোষণা করেছে সরকার। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আদেশে এ নাম ঘোষণা করা হয়। প্যানেল মেয়র হিসেবে মনোনীত ওয়ার্ড কমিশনাররা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচিত মেয়রের অনুপস্থিতিতে অগ্রাধিকার ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। ঢাকা সিটি করপোরেশনে মেয়র প্যানেল এ মনোনীত হয়েছেন, ১৮ নম্বর ওয়ার্ড কমিশনার গুলশানের আনোয়ার হোসেন বীর প্রতীক, ২৯ নম্বর ওয়ার্ড কমিশনার সবুজবাগ এর শামসুল হুদা ও সংরক্ষিত ওয়ার্ড ২৯ এর গেণ্ডারিয়ার আসমা আফরিন চাকলাদার। চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র প্যানেল এ ১০ নম্বর ওয়ার্ড কমিশনার দেওয়ান হাট ডিটি রোডের আলহাজ্ব এম মনজুর আলম, সংরক্ষিত ওয়ার্ড ৮ এর কমিশনার সদরঘাট রোডের বেগম রেখা আলম চৌধুরী ও বিবিরহাট এর ৭ নম্বর ওয়ার্ড কমিশনার এস এম ইকবাল হোসেন মনোনীত হয়েছেন। রাজশাহী সিটি কর্পোরেশনে মেয়র প্যানেল এ মনোনীত হয়েছেন, ৯ নম্বর ওয়ার্ড কমিশনার বোয়ালিয়া উপজেলার মো. রেজাউন নবী (দুদু), ৩০ নম্বর ওয়ার্ড কমিশনার মতিহার থানার মো. আব্দুস সামাদ ও সংরক্ষিত ওয়ার্ড ১০ এর একই থানার নাজমা বেগম। খুলনা সিটি করপোরেশনে মেয়র প্যানেল এ মনোনীত কমিশনাররা হলেন, ২৯ নম্বর ওয়ার্ড কমিশনার হাজী মহসীন রোডের মো. মনিরুজ্জামান মনি, ১৮ নম্বর ওয়ার্ডের কমিশনার মো. আনোয়ারুল কাদের খোকন ও সংরক্ষিত ওয়ার্ড ১ এর কমিশনার দৌলতপুর এর বেগম নাহিদ সুলতানা। বরিশাল সিটি কর্পোরেশনে মেয়র প্যানেল এ ২৭ নম্বর ওয়ার্ড কমিশনার সদর উপজেলার আওলাদ হোসেন, ১৭ নম্বর ওয়ার্ড কমিশনার ফকিরবাড়ি রোডের মো. নিযামুল ইসলাম ও সংরক্ষিত ওয়ার্ড ৪ এর দক্ষিণ আলেকান্দার আয়েশা তৌহিদ লুনা মনোনীত হয়েছেন। সিলেট সিটি কর্পোরেশনে মেয়র প্যানেল এ মনোনীত হয়েছেন, ২৭ নম্বর ওয়ার্ড কমিশনার দক্ষিণ সুরমার আযম খান, সংরক্ষিত ওয়ার্ড ৯ এর তালতলা এলাকার অ্যাডভোকেট রোকসানা বেগম ও ১৯ নম্বর ওয়ার্ড কমিশনার আলমটুলীর দিনার খান হাসু। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএ/১৮০৫/ ঘ.