ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির দুই অংশই দুর্গত মানুষের পাশে দাঁড়াতে কারা অন্তরীণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন।
স্থায়ী কমিটি মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারপারসন সাইফুর রহমান বলেছেন, '' আমাদের নেত্রীর মুক্তি পেলে আমরা সবাই বেশি খুশি হব। তাহলে তিনি আজ দূর্গতদের পাশে দাঁড়াতে পারতেন।''
খালেদাপন্থী বলে পরিচিত অংশের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বলেছেন ,'' এ মহা দূর্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন। তাকে মুক্তি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় অভিজ্ঞ নেত্রীর অভিজ্ঞতা কাজে লাগানো প্রয়োজন।''
রোববার দুপুরে গুলশানের বাসায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও সংসদ ভবনে ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায় ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ সাংবাদিকদের কাছে একথা বলেন।
দুর্গত এলাকায় মানুষের পাশে অংশ নিতে জরুরি অবস্থা তুলে নেওয়ারও দাবি করেন তারা। দুই অংশই দলীয় নেতা-কর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ ছাড়াও বিত্তবান ও ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবান জানিয়েছে।
সাইফুর রহমান আর্ন্তজাতিক স
bdnews24