ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির সংষ্কারপন্থী নেতা সাবেক হুইপ আশরাফ হোসেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। নিয়ম ভেঙে শুল্কমুক্ত কোটায় আমদানি করা গাড়ি অন্যের কাছে বিক্রির অভিযোগে তাদের বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টায় ওই মামলাটি আমলে নিয়ে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক এ আদেশ দেন।
আগামী ২০ নভেম্বর এ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমএ/১৮৩০ ঘ.
bdnews24