২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কমিটির বিষয়ে নিজের মনোভাব ইসিকে জানাবেন খালেদা

বিএনপির নতুন কমিটির বিষয়ে নিজের মনোভাব আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে জানাবেন খালেদা জিয়া। এজন্য কারা কর্তৃপক্ষের মাধ্যমে কমিশনের কাছে চিঠি পাঠাবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 12:57 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির নতুন কমিটির বিষয়ে নিজের মনোভাব আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে জানাবেন খালেদা জিয়া। এজন্য কারা কর্তৃপক্ষের মাধ্যমে কমিশনের কাছে চিঠি পাঠাবেন তিনি। রোববার বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার আইনজীবী শিমুল বিশ্বাস দেখা করতে গেলে বিএনপি চেয়ারপারসন তাকে এ কথা বলেন। কারাগার থেকে বের হওয়ার পর শিমুল বিশ্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " খালেদা জিয়া বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া, তিনি দলের কারাবন্দি নেতাকর্মীদের মুক্ত করার জন্য আইনজীবীদের নিয়ে লিগ্যাল টিম করার নির্দেশ দিয়েছেন।" শিমুল বিশ্বাসের সঙ্গে খালেদা জিয়া দলের গঠনতন্ত্র, রাষ্ট্রের সংবিধানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে। শিমুল বিশ্বাসও বিষয়টি স্বীকার করে বলেন, "বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারপারসন হিসেবে কিছু নির্দেশনা দিয়েছেন। এসব নিয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করব। এরপর সাংবাদিকদের ডেকে বিষয়গুলো জানানো হবে।" এদিকে, উপ কারা মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাডামের সঙ্গে দেখা করার জন্য শিমুল বিশ্বাস দুপুর ২টার দিকে বিশেষ কারাগারে যান। তারা একঘণ্টার কিছু বেশি সময় ধরে কথা বলেছেন। " বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচডি-ইএইচবি/এসএনডি/এমএ/১৮৫৫ ঘ.