ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাধ্য হয়ে শীর্ষ পর্যায়ের নেতাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেন বলে মন্তব্য করেছেন দলের নতুন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি দাবি করেছেন, দলকে ঐক্যবদ্ধ রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনের পাশে ন্যাম ফ্ল্যাটে বিএনপির সাবেক ২৫ সাংসদ দেখা করতে এলে খোন্দকার দেলোয়ার তাদের বলেন, "বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে সর্বস্তরে ঐক্যবদ্ধ আছে। চেয়ারপারসন শেষ মুহূর্তে দলকে ঐক্যবদ্ধ রাখতে নিরুপায় হয়ে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিলেন। বহি
bdnews24